পাকিস্তানের সংঘাতের পর কদর বাড়ছে ব্রহ্মসের, আরও উন্নত সংস্করণ আনছে ভারত
ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই এক অপ্রতিরোধ্য নাম 'ব্রহ্মস' সুপারসনিক ক্রুজ মিসাইল। শব্দের চেয়ে প্রায় তিন গুণ গতি, উচ্চমাত্রার নির্ভুলতা এবং স্থল, সমুদ্র ও আকাশ; তিন মাধ্যম থেকেই নিক্ষেপের সক্ষমতা একে দিয়েছে অনন্য সামরিক গুরুত্ব। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘাতে এর সফল ব্যবহারের পর আন্তর্জাতিক অস্ত্রবাজারেও ব্রহ্মসকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মিসাইলটির আরও আধুনিক ও উন্নত সংস্করণ তৈরির দিকে মনোযোগ দিচ্ছে ভারত।
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২:২৫